লড়াই করে জিতলো বায়ার্ন মিউনিখ


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৫ এপ্রিল ২০১৫

শনিবার রাতে কষ্ট করেই জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে কষ্ট করেই জিতে বুন্দেসলিগার তালিকায় শীর্ষ স্থান আরও মজবুত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে এটি বায়ার্নের ২১তম জয়। এ জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার তালিকায় শীর্ষ স্থান আরো সংহত করেছে পেপ গার্দিওলার দল। আর ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বরুসিয়া।

 বায়ার্নের পাওয়া জয়ে একমাত্র গোলটি করেন বরুসিয়া থেকে আলিয়াঞ্জ আরেনায় আসা রবের্ত লেভানদোভস্কি। ৩৬তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন লেভানদোভস্কি। বক্সের মধ্যে থেকে নিখুঁত হেডে বরুসিয়ার জালে বল জড়িয়ে দেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে বায়ার্নের গোল মুখে বেশ চাপের সৃষ্টি করে। কয়েকটা সুযোগও তৈরি করেছিল ইয়ুর্গেন ক্লপের দল, কিন্তু কোনো আক্রমণ বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ারকে ফাঁকি দিতে পারেনি।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।