শান্ত-মুমিনুলের জুটিতে পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৮ মে ২০২৬

৩১ রানে পড়ে গিয়েছিল ২ উইকেট। দুই ওপেনারকে হারিয়ে মিরপুর টেস্টে চাপে ছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক।

তৃতীয় উইকেটে দেখেশুনে খেলেন ১৭০ রানের বড় জুটি গড়েন তারা। যে জুটিতে হয়ে গেছে নতুন ইতিহাস।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেটে সেরা জুটিটি এতদিন ছিল জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ আশরাফুলের। ২০০৩ সালে পেশোয়ারে তারা ১৩০ রানের জুটি গড়েছিলেন।

শান্ত-মুমিনুল সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তাদের ১৭০ রানের জুটিটিই এখন বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে সেরা জুটি।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।