বিসিএল খেলতে পারছেন না সাকিব-তামিম


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

বিশ্বকাপ থেকে ঘরে ফিরেই বিশ্রামের সময়টুকুও ঠিকমতো পেলো না টাইগাররা। আবারও মাঠে চ্যালেঞ্জ নিতে নামছে মাশরাফিরা। কেননা, সামনেই পাকিস্তান সিরিজ। তবে তারও আগে রয়েছে বিসিএল। আজ রোববার থেকেই মাঠে গরাচ্ছে বিসিএল। এদিকে বিসিএল ঠিকমতো খেলতে পারছেন না  সাকিব এবং তামিম।

ঘরোয়া টুর্নামেন্টের এই খেলায় আজ মাঠে গড়াবে চার দলের  ‘লিস্ট এ’ টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিন লিগের শেষে ১১ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরেই।

এদিকে, এই টুর্নামেন্টকেই  দেখা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে। আর সে জন্যই জাতীয় দলের সম্ভাব্য সব খেলোয়াড়কেই খেলার মধ্যে রাখতে চায় বিসিবি। যদিও বিসিএলের প্রথম রাউন্ডে অন্তত জাতীয় দলের বিশ্বকাপ খেলে আসা বেশ কয়েক জন তারকাকে পাচ্ছে না এই টুর্নামেন্ট।

সাকিব আল হাসান আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন, তামিম ইকবাল ওমরাহ পালন করছেন, সৌম্য সরকারের সামান্য চোট আছে। এ ছাড়াও বিশ্রামে থাকতে পারেন কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে মাশরাফি বিন মুর্তজা প্রথম রাউন্ড খেললে পরের দু’রাউন্ড হয়তো খেলবেন না।
বিসিএলের চার দল- মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রথমে রবিন লিগে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একবার করে খেলবে।

আজ ৫ এপ্রিল মিরপুর ও ফতুল্লায় দুটি ম্যাচের ভেতর দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি।

উদ্বোধনী ম্যাচে, মিরপুরে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল এবং ফতুল্লায় উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল মুখোমুখি হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে। পাকিস্তান সফরের আগে ওয়ানডে অনুশীলনটা ধরে রাখা এবং বিসিএল দলগুলোর মালিকপক্ষ থেকে জাতীয় দলের তারকাদের মাঠে রাখার চাপ বিবেচনায় রেখে এই টুর্নামেন্ট করা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট লিগ
তারিখ                               খেলা                                                     ভেন্যু
৫ এপ্রিল                            দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল                                   মিরপুর
৫ এপ্রিল                            উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল                                   ফতুল্লা
৬ এপ্রিল                            মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল                                  ফতুল্লা
৭ এপ্রিল                            পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল                                    ফতুল্লা
৯ এপ্রিল                            দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল                                 ফতুল্লা
৯ এপ্রিল                            মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল                                      মিরপুর
১১ এপ্রিল                          ফাইনাল                                                  মিরপুর

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।