মিয়ামি টেনিস শিরোপা সেরেনার


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৫ এপ্রিল ২০১৫

মিয়ামি টেনিস ওপেনের শিরোপা জিতেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস। প্রতিযোগিতার ফাইনালে তিনি হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। এর মাধ্যমে টুর্নামেন্টের ৮টি শিরোপা নিজের করে নিয়েছেন ৩৩ বছর বয়সী সেরেনা।

১৯টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার বিপক্ষে দাঁড়াতেই পারেননি প্রতিযোগিতার ১৩তম বাছাই সুয়ারেজ। মাত্র ৫৬ মিনিটেই তার বিপক্ষে জয় তুলে নিয়েছেন সেরেনা। ৬-২, ৬-০ গেমে সুয়ারেজকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা টেনিস প্লেয়ার।

এই সপ্তাহের শুরুতে ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন সেরেনা। মিয়ামি ওপেনের শিরোপা জয়ের পর তা বাবাকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন তিনি।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।