আইপিএলেও ছাড়পত্র পেলেন সুনীল নারাইন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে সুনীল নারাইনকে বোলিংয়ের ছাড়পত্র দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ফলে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে আর কোনো সমস্যা নেই ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের।
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ চলাকালে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন নারাইন। পরে লাফবরোতে পরীক্ষা দিয়ে আইসিসির ছাড়পত্র পান তিনি। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া বলেন, আইপিলএল’র অষ্টম আসরে খেলতে হলে সুনীল নারাইনকে আরেকবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এদিকে নারাইনের দল কেকেআর বিসিসিআই সভাপতির ওই ঘোষণায় ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলেন, নারাইনকে না পেলে ৮ এপ্রিল থেকে শুরু আইপিএলে তারা খেলবে না। এর প্রেক্ষিতে চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি করে সুনীল নারাইনের পরীক্ষা আয়োজন করা হয়। এই পরীক্ষাতেও উত্তীর্ণ হওয়ায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা কেটে গেল সুনীল নারাইনের।
একে/আরআই