প্রিমিয়ার ফুটবলে যুক্ত হলো মান্যবর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণা দিলেও টাইটেল স্পন্সর কে হবে তা ছিল অজানা। রোববার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক সে ঘোষণাই আসলো। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টাইটেল স্পন্সর হলো ৩ বছর আগে বাংলাদেশে কার্যক্রম শুরু করা মান্যবর। এর ফলে লিগের নাম হবে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অফিসিয়াল স্পন্সর হিসেবে আরো থাকছে,প্রগতি ইনস্যুরেন্স,ট্রেজার সিকিউরিটিস, আম্বার গ্রুপ ও কেএফসি।
মান্যবর ও বাফুফের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন,‘দেশের ফুটবল উন্নয়নে স্পন্সরদের ভূমিকা অনেক। আমরা একসাথে কাজ করলে দেশের ফুটবলের ভবিষ্যৎ ভাল হবে। এখন মাত্র কয়েকটি কো-স্পন্সর থাকলেও আন্তর্জাতিক ফুটবলের মত সামনে আরো প্রতিষ্ঠান যুক্ত হবে এ তালিকায়।’
আন্তর্জাতিক ব্র্যান্ড মান্যবর এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী ফুটবলের সঙ্গে যুক্ত হতে নিজেদের ধন্য মনে করেন। তিনি বলেন,‘এদেশের ফুটবলের উন্নতি করার জন্য আরো পৃষ্ঠপোষকতা করতে চাই। বিশ্ব র্যা ঙ্কিংয়ে বাংলাদেশকে ৬০ থেকে ৭০ এর মধ্যে দেখতে চাই। আপাতত এক বছরের জন্য চুক্তি হলেও আমরা আরও ৫ বছর ফুটবলে স্পন্সর করতে আমরা আগ্রহী।
এমআর/আরআই