ম্যানসিটিকে বিধ্বস্ত করলো ম্যানইউ


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ম্যানচেস্টার ডার্বিতে রোববার রাতে নিজ মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ৮ মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে গেছে ম্যানসিটিই। কিন্ত ১৪ মিনিটে এই গোল শোধ করে ম্যানইউকে সমতায় ফিরিয়েছেন অ্যাশলে ইয়ং। এরপর ২৭ মিনিটে মাওয়ান ফ্যালানি লক্ষ্য ভেদ করলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেছে ম্যানইউ।

পাল্টাপাল্টি আক্রমণের এই ম্যাচে ৬৭ মিনিটে জোয়ান মাতার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে রেডডেভিলসরা। এরপর ৭৩ মিনিটে ক্রিস স্মালিং গোল করলে ম্যানইউর সহজ জয় নিশ্চিত হয়ে গেছে শেষ বাঁশি বাজার আগেই। অবশ্য ৮৯ মিনিটে ম্যানসিটির অ্যাগুয়েরো ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে খানিকটা উত্তেজনা ছড়িয়েছেন মাত্র।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।