তামিম মানেই ইতিহাস, ইতিহাস মানেই তামিম!


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৩ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় তুলে আগের সব সমালোচনার জবাব দিয়েছেন তামিম ইকবাল। টানা দুই ম্যাচে সেঞ্চুরির সাথে তৃতীয় ম্যাচে করেছেন অর্ধশতক। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পর  সিরিজে নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য সিরিজ।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তামিম গড়েছেন অনন্য কিছু রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচ সিরিজে ৪০ টি চার মেরেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচ সিরিজে করেছেন দুটি শতক আর একটি অর্ধ শতক। ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচ সিরিজে ৩০০ এর অধিক রান সংগ্রহ করেছেন। তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের তালিকায় তামিম এখন তিন নম্বরে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।