চেন্নাইয়ের দাম মাত্র ৫ লাখ!


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

ম্যাচ ফিক্সিং নিয়ে এখনও বিতর্কে চেন্নাই সুপার কিংস। এবার আইপিএল এইটে মূল্য নিয়ে নতুন এক বিতর্কের কারণে শিরোনামে চলে এল সিএসকে।

আইপিএলে সিএসকে’র দাম মাত্র ৫ লক্ষ টাকা ধার্য করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। তবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের এই মূল্য গ্রহণ করেনি আইপিএল গর্ভনিং কাউন্সিল।

গত সোমবার দিল্লিতে বসেছিল নতুন আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠক।  সেখানেই এই বিতর্ক সামনে আসে। সিএসকে’র এই হাস্যকর মূল্য দেখে অবাক গর্ভনিং কাউন্সিলের সদস্যরা।

গত সপ্তাহে দ্বিতীয়বার আইপিএল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব শুক্লা৷ কমিটিতে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার দিল্লির বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিষয়টি উপস্থাপনকারী জোতিরাদিত্য সিন্ধিয়া।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।