স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান দল
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে গ্রিন লাইনের গাড়িতে বাংলাদেশ ও পাকিস্তান দল স্টেডিয়াম পৌঁছায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সফরকারীদের বিপক্ষে শুরু হবে একমাত্র টি-২০ ম্যাচটি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার একমাত্র টি-২০ ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।
প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের বাংলাওয়াশ করে টাইগাররা। আজকের ম্যাচেও জয় চায় টাইগারবাহিনী।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।
এসএ/বিএ/পিআর