ফিল্ডিং করছে বাংলাদেশ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হওয়া পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হয়।

ওয়ানডে সিরিজের মতো আজকের ম্যাচও উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। বিকেল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।

সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান ও শিমুল রহমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের বাংলাওয়াশ করে টাইগাররা। আজকের ম্যাচেও জয় চায় টাইগারবাহিনী।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।

বাংলাদেশ দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল :
শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, হারিস হোসেল, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, সারফরাজ আহমেদ, সোহেল তানভির, উমর গুল, ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।