বিশ্বকাপের সেই চেনা উদযাপন


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ আবার উইকেট শিকারে বিশেষ উদযাপন করলেন মাঠে। তাসকিন আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠায়।

এরপরই মাশরাফি দৌঁড়ে আসেন তাসকিনের দিকে। আর তাসকিন মাশরাফির দিকে। তাসকিনের করা বলে ক্যাচ ধরে শেহজাদকে ফিরিয়ে দেন মাশরাফি। এরপরই দুজনের লাফ দিয়ে বুকে বুক মেলান।

এর আগে বিশ্বকাপের এক ম্যাচে উইকেট শিকার করে টাইগার শিবিরের এই দুই ক্রিকেটার একই কায়দায় উদযাপন করেন। উদযাপনের এই বিশেষ ধরণ দেখে ক্রিকেট প্রেমীরা।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হওয়া পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হয়।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।