মোস্তাফিজের শুভযাত্রা
টি২০ টিতে প্রথম মাঠে নেমেই সাজঘরে পাঠান পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে। মাত্র ১২ রানে আফ্রিদিকে ফেরত দেন তিনি।
বাংলাদেশ দলের অধিনায়ক বল তুলেন দেন ১৯ বছর বয়সী পেসার মুস্তাফিজের হাতে। প্রথম ওভারেই ব্যাটসম্যানদের বেশ কয়েকবার পরাস্ত করেন তিনি। তবে প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও পাকিস্তানি ব্যাটসম্যানদের সমীহ ঠিকই আদায় করেন নেন মুস্তাফিজ।
এর আগে আজই (শুক্রবার) জাতীয় দলে মোস্তাফিজের অভিষেক হলো। অন্যদিকে, টি টোয়েন্টিতে প্রথম খেলছেন সৌম্য সরকার।
এদিকে ওয়ানডে সিরিজের মতো আজকের ম্যাচও উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। বিকেল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।
সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান ও শিমুল রহমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের বাংলাওয়াশ করে টাইগাররা। আজকের ম্যাচেও জয় চায় টাইগারবাহিনী।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।
এসএ/আরএস