ফরাশগঞ্জের বিপক্ষে মোহামেডানের জয়


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৬ এপ্রিল ২০১৫

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরেছে মোহামেডান। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।

খেলার ৪০ মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ গোল করে এগিয়ে দেন মোহামেডানকে। ফরাশগঞ্জের হয়ে পটার সমতা ফেরান ৫১ মিনিটে। জুয়েলরানার ক্রসে হেডে গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করে ইসমাইল বাঙ্গুরা পরের মিনিটেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে মোহামেডানের এটা তৃতীয় জয় আর টানা চতুর্থ হার ফরাশগঞ্জের।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।