বৃষ্টির কারণে খেলা বন্ধ মিরপুরে
আলো কম ছিল সেই সকাল ১১টা থেকেই। অন্তত এক ঘন্টা তিনটি ফ্লাডলাইট জ্বেলে বাংলাদেশ আর পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের অনেকটা সময় খেলা হয়েছে।
দুপার ১২টায় লাঞ্চের পর আলো আরও কমে গেছে।
সবশেষ খবর , শেরেবাংলায় বেলা পৌনে একটা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে। যদিও তার আগে থেকেই উইকেট চট দিয়ে ঢেকে ফেলা হয়। আর মাঠ কর্মীরা প্রস্তুত হয়েই ছিলেন বৃষ্টি নামলেই পিচ ও ৩০ গজ কভারে ঢেকে ফেলবেন। বাস্তবে হয়েছেও তাই।
লাঞ্চের আগে ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। এতে লিড দাঁড়ায় ১২০ রান।
যদিও চতুর্থ দিনের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ঘন্টাতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফেরেন সাজঘরে। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তারা।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হাল ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনের ৭০ রানের জুটিতে শান্ত ৩৪ ও মুমিনুল অপরাজিত আছেন ৩৭ রানে।
এআরবি/আইএন