নজরদারিতে কোহলি!


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৬ এপ্রিল ২০১৫

মাঠে ও মাঠের বাইরে ২৬ বছর বয়সী কোহলি বেশ মেজাজি বলেই পরিচিত। ২০১৫ বিশ্বকাপ থেকে ‘দুর্ব্যবহার’ জাতীয় সংবাদে ধারাবাহিক শিরোনাম হয়ে আসছেন এই ক্রিকেটার।এবার ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলির ওপর চোখ রাখবে বলে জানিয়েছেন বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই প্রেসিডেন্ট ডালমিয়া জানান, কোহলির তরফ থেকে আচরণগত কোনো সমস্যা পেলে তা তাকে নোটিস আকারে জানিয়ে দেওয়া হবে।
বিসিসিআই প্রেসিডেন্ট আরও বলেন, কোহলির হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার  ব্যাপারটি খতিয়ে দেখা দরকার। এজন্য যদি কোনো সংশোধনমূলক ব্যবস্থা নিতে হয়, তা পরবর্তীতে আমরা নেব।

তবে আমি বলছি না যে সব ক্ষেত্রেই কোহলির তরফ থেকেই সমস্যা শুরু হয়। আসলে সমস্যাটা কিভাবে শুরু হচ্ছে আমরা সেটাই পরীক্ষা করব। গেল বিশ্বকাপে এক সাংবাদিকের সাথে চোটপাট করে প্রথম এই জাতীয় সংবাদ শিরোনাম হন তিনি। সে সময়ই এ ধরণের আচরণ থেকে বিরত থাকতে কোহলিকে বার্তা পাঠায় বিসিসিআই।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।