জিম্বাবুয়ের খরচ বহন করবে পাকিস্তান


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

মে মাসে ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর এটাই হবে সেখানে কোনো টেস্ট প্লেয়িং দলের প্রথম সফর।

এক্সপ্রেস ট্রিবিউন রোববার তাদের রিপোর্টে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড মে মাসে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের সমস্ত খরচ বহন করবে। তবে জিম্বাবুয়ের ৫০ ভাগ রাজস্বর যে দাবির কথা বলা হয়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পিসিবি।

এ সম্পর্কে পিসিবির এক কর্মকর্তা বলেন, আমরা শুধু জিম্বাবুয়েকে ম্যাচ ফি আর প্রতিদিনের খরচ দিব। তারা আগস্টে যে ফিরতি সফরের দাবি করেছে আমরা এখন এ নিয়ে ভাবছি না, বর্তমানে আমরা শুধু মে মাসের সফর নিয়ে ভাবছি।

জিম্বাবুয়ের নিরাপত্তার বিষয়ে এ কর্মকর্তা আরও বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি যে, তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।