শচীনকে কোচ হিসেবে চান ম্যাকলেনেঘান


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

আইপিএল-এর ষষ্ট আসরে ট্রফি ঘরে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স৷ আর সেটাই ছিল আইপিএল-এর বাইশ গজে লিটল মাস্টারের শেষ বছর। আইপিএল-এ মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে তাঁকে আর না দেখা গেলেও দলের পরামর্শক হিসেবে তিনি দারুণভাবে পাশে থাকছেন রোহিত শর্মাদের।

তাঁর উপস্থিতিতে দলের খেলোয়াড়রা অতিরিক্ত আত্মবিশ্বাস পায়। সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল। শুক্রবার শচীনের ৪২তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর থেকে ক্রিকেট শেখার দাবি জানান কিউই পেসার ম্যাকলেনেঘান।

এ সম্পর্কে ম্যাকলেনেঘান বলেন, শুক্রবার শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি৷ আমি তাকে জিজ্ঞেস করলাম কোচ হিসেবে আমাকে প্রশিক্ষণ দেবেন কি না। শচীন একজন বিশ্বমানের তারকা৷ ক্রিকেট কেরিয়ারের প্রথম দিন থেকে ওকে দেখে অনেক কিছু শিখেছি৷ ও আশে-পাশে থাকলে একটা আলাদা আত্মবিশ্বাস পাই।

শচীনের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স কোচ রিকি পন্টিংয়ের প্রশংসা করে মিচেল বলেন, ওর সঙ্গে অনেক আলোচনা হয়। ভালো পারফরম্যান্স করার জন্য নানা ধরণের পরামর্শ দেয়। দলকে জেতানোই পন্টিংয়ের প্রধান লক্ষ্য থাকে।

এমআর/আরআই
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।