গাম্ভিরের দেওয়া ব্যাটে সৌরভের স্বাক্ষর
অতি সম্প্রতি চিকিৎসকদের চেষ্টায় সামান্য দৃষ্টি ফিরে পেয়েছে জন্ম থেকেই দৃষ্টিহীন আলমিন মোল্লা। বিশেষ ধরনের চশমার সাহায্যে এখন সামান্য দেখতে পাচ্ছেন ১৪ বছরের এই ছেলে।
তবে অন্ধ থাকাকালীন ক্রিকেট নিয়ে তার আগ্রহ কম ছিল না। নাইট রাইড়ার্সদের সব খোঁজ-খবর রাখত আলমিন। ‘প্রেমশ্রী’ নামক বেসরকারি এক সংস্থার উদ্যোগে নাইট শিবিরে শনিবার হাজির হন আলমিন। অধিনায়ক গম্ভীরের সাথেও দেখা করেন আলমিন। এ সময় গম্ভীর একটি ব্যাট উপহার দেন আলমিনকে। আর সেই ব্যাটে স্বাক্ষর করে দেন সৌরভ গাঙ্গুলি।
আলমিনের সঙ্গে আর এক কম দৃষ্টিশক্তির ছেলে মোফিজুল শেখও ছিল। গম্ভীরকে হাত-ছোঁয়া দূরত্বে দেখে বেজায় খুশি আলমিনরা। ‘প্রেমশ্রী’র পক্ষ থেকে অন্বেষা জানিয়েছেন, আলমিনের ভাল লাগার জন্যই আমরা নাইট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওরা আমাদের সময় দেওয়ার জন্য আমরা নাইট রাইডার্স কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।
এমআর/আরআই