প্রথম জাতীয় সার্ফিং সমাপ্ত
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত দুই দিনব্যাপি ব্র্যাক চিকেন প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শেষ হয়েছে। বাংলাদেশ সার্ফিং ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৭০ জন সার্ফার অংশ নিয়েছিলেন।
সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন কামাল। দ্বিতীয় হয়েছেন ফরহাদ। আর তৃতীয় হয়েছেন কামরুল। আর জুনিয়র বালক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সেলিম। দ্বিতীয় হয়েছেন জাহেদ। আর তৃতীয় হয়েছেন সাগর। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিফা। দ্বিতীয় হয়েছেন সোহা মহারাজ এবং তৃতীয় হয়েছেন সুমি।
পেশাদার বিভাগের চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্ফিং বোট দেয়া হয়েছে। রানার্স আপ পেয়েছেন ১৫ হাজার টাকা ও ক্রেস্ট। আর তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
মহিলা ও বিগেনার বিভাগের প্রথম স্থান অধিকারী ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬ হাজার ও তৃতীয় স্থান অধিকারী ৪ হাজার টাকা ও ক্রেস্ট পেয়েছেন।
এমআর/আরআইপি