ইনজুরির কারণে মাঠ ছাড়লেন মুশফিক
বাংলাদেশের করা ৩৩২ রানে জবাবে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হাফিজের শতক আর আজাহারের অর্ধশতকে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এমন দিনে টাইগার শিবিরে আরেকটি দুঃসংবাদ হাজির হয়েছে। ইনজুরির কারণে মাঠ ছেড়ে গেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহীম।
ম্যাচের ৩৫তম ওভারটি করতে আসেন মোহাম্মদ শহিদ। তার করা প্রথম বলে আজহার আলী উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। মুশফিক ঝাপিয়ে পরে সেটা লুফে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার পাশাপাশি তিনি আঙ্গুলে ব্যথা পান। চিকিৎসক এসে তার আঙ্গুলে কিছু স্প্রে করে যান। এরপর অবশ্য মুশফিক খেলা চালিয়ে গেলেও সেটা বেশিক্ষণ সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ব্যথার কারণে মাঠ থেকে উঠে যান। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান ইমরুল কায়েস।
এমআর/আরআই