বাকবিতণ্ডায় সাকিব-রিয়াজের জরিমানা (ভিডিও)


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৩ মে ২০১৫

খুলনা টেস্টের পঞ্চমদিনে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার কারণে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি। উভয়কেই ম্যাচ ফি`র ৫০ শতাংশ জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, খুলনা টেস্টে পঞ্চমদিনে ১১৮তম ওভারে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জুনায়েদ খানের বলে চার মারেন সৌম্য সরকার। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের দিকে হঠাৎ করে ধেয়ে আসেন পাকিস্তানি পেস বোলার ওয়াহাব রিয়াজ। এসেই সাকিব আল হাসানের সঙ্গে গায়ে পড়েই আঙ্গুল উঁচিয়ে কথা বলতে তিনি।

সাকিবও ছেড়ে দেবার পাত্র নন। বিশ্বসেরা এই অলরাউন্ডারও হাত উঁচিয়ে রিয়াজকে সাবধান করে দেন। কিছুক্ষণের জন্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ আম্পায়ার র্যানমোরে মার্টিনেজ এ ব্যাপারে কথা বললে পরিস্থিতি শান্ত হয়ে আসে।



# বাকবিতণ্ডায় সাকিব-রিয়াজ (ভিডিও)

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।