টাইগারদের প্রশংসায় হার্শা ভোগলে
খুলনা টেস্টে অসাধারণ নৈপুণ্য দেখানোর জন্য টাইগারদের প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। এক টুইট বার্তায় তিনি এ প্রশংসা করেন। টুইটটি বার্তায় তিনি লিখেছেন, আপনি জানেন এই পিচটিতে কিছুই নেই, কিন্ত এর ফলেও ১ম ইনিংসে ২৯৬ রান পিছিয়ে থেকে এভাবেই ম্যাচ বাঁচাতে হয়!
খুলনা টেস্টে প্রথম ইনিংসে ২৯৬ রানের লিড নিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই লিডকে পাত্তাই দেয় না তামিম-ইমরুল। চোখ ধাঁধানো সব শটে গড়ে তোলেন ৩১২ রানের উদ্বোদনী জুটি। পঞ্চম দিনশেষে ৬ উইকেটে ৫৫৫ রান করে পাকিস্তানের সঙ্গে টেস্টে প্রথম ড্র করে বাংলাদেশ। টাইগারদের এমন ঘুরে দাঁড়ানো দেখে অবাক সবাই।
যেই ম্যাচে পরাজয় অনেকটা অবধারিত, সেই ম্যাচে এমন ড্র দেখে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা। প্রশংসা করতে ভোলেননি ৫৩ বছর বয়সী এই ধারাভাষ্যকার। শনিবার তিনি তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের এমন ঘুড়ে দাঁড়ানো নিয়ে একটি টুইট করেন।
বিএ/আরআই