ঢাকা টেস্টেও অপরিবর্তিত দল


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৩ মে ২০১৫

খুলনা থেকে রোববার দুপুরে ঢাকায় পৌঁঁছেছে বাংলাদেশ দল। বুধবার থেকে শুরু হচ্ছে টাইগারদের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তাই দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ সদস্যের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। খুলনা টেস্টে যারা খেলেছেন, তারাই থাকছেন ঢাকা টেস্টেও। প্রথম টেস্টে পিছিয়ে থেকেও তামিম-ইমরুল বীরত্বে ড্র করে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য মিরপুর টেস্টে ভালো করে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।