দুর্নীতির দায় ও পদত্যাগে অস্বীকৃতি ব্লাটারের


প্রকাশিত: ০৬:২০ এএম, ২৯ মে ২০১৫

দুর্নীতির অভিযোগে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সাতজন শীর্ষ কর্মকর্তা গ্রেফতার হওয়ার একদিন পর সংস্থার প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, এ ঘটনার দায় আমার উপর চাপানোর চেষ্টা করা হলেও আমি তা নিতে পারি না।  অন্যদিকে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (উয়েফা) পদত্যাগের দাবি জানালেও তিনি পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। খবর বিবিসি।

সুইজারল্যান্ডের জুরিখে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, এই কেলেঙ্কারি প্রতিষ্ঠানটির জন্য লজ্জা ও অপমানের। এই ঘটনা নিঃসন্দেহে ফুটবলের ওপর গভীর ছায়া ফেলেছে। তবে সমালোচকদের এটাও মনে রাখা দরকার প্রতিষ্ঠানের প্রধান হলেও সবাইকেই সবসময় নজরদারিতে রাখা কারো পক্ষেই সম্ভব নয়।

এদিকে এই ঘটনার পর, ফিফার নির্বাচন স্থগিত করার জন্য দাবি উঠলেও নির্বাচন স্থগিত না করে উল্টো তিনি পঞ্চমবারের মতো প্রার্থী হয়েছেন বলে ব্লাটার নিজেই জানিয়েছেন।

জেআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।