বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ শুরু


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ জুন ২০১৫

বিশ্বকাপ প্রাক বাছাই এবং এশিয়ান কাপ ফুটবলের প্রথম দুটি ম্যাচের আগে নিজেদের অবস্থান পরখ করতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। খেলা শুরুতেই গোল করে এগিয়েছে বাংলাদেশ। চ্যানেল নাইন ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

এ ম্যাচকে অন্যরকম হিসেবে নিয়েছে ক্রুইফের র্শীষরা। কেননা সামনে বিশ্বকাপ বাছাইপর্বে লড়তে হবে বাংলাদেশকে। গ্রুপে রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরঘিস্তান ও তাজিকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। মূলত খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে এ প্রীতিম্যাচের আয়োজন। তবে ফিফা র্যা ঙ্কিংয়ে আফগানদের অবস্থান উঁচুতে থাকায় জিততে হলে ঘাম ঝরাতে হবে মামুনুলদের।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।