আইসিসি সভাপতি হচ্ছেন জহির আব্বাস


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০২ জুন ২০১৫

রোটেশন পদ্ধতিতে আগামী জুলাই থেকে এক বছর মুস্তফা কামালের কাছ থেকে দায়িত্ব নেওয়ার কথা ছিল পাকিস্তানের নির্বাচিত কোনো একজনের। সে অনুযায়ী এবার জহির আব্বাসের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে নাজাম শেঠির নাম প্রস্তাব করে পিসিবি। তবে সোমবার তিনি আইসিসি সভাপতি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেন। আর তাকে এই পদে মনোনয়ন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেন।

এ সম্পর্কে তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছি পাকিস্তানের একজন সাবেক তারকা টেস্ট ক্রিকেটারকে এই পদে লড়াই করার জন্য মনোনয়ন দেওয়া হোক।

উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল আইসিসির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।