বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ ড্র
বিশ্বকাপ প্রাক বাছাই এবং এশিয়ান কাপ ফুটবলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিটা ভালো হল না বাংলাদেশের। প্রথম অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা।
এর আগে খেলা শুরুর ৪র্থ মিনিটেই অধিনায়ক মামুনুল ইসলামের ক্রস থেকে জাহিদ হাসান এমিলি গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। এই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারী আফগানিস্তান। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৪ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। চার মিনিটের ৩ মিনিট শেষ। চতুর্থ মিনিটের ৩০ সেকেন্ডও শেষ। আর ৩০ সেকেন্ড শেষেই জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ। কিন্তু এমন সময় ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলরক্ষক রাসেল মাহমুদকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। হতাশ হওয়া আফগান শিবির উল্লাসে ফেটে পরে।
এমআর/আরআই