মোহাম্মদ হাফিজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৩ জুন ২০১৫

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের ব্যাংক হিসেব জব্দ করেছে দেশটির রাজস্ব বোর্ড। খবরে বলা হয়, পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) বেশ কয়েকবার হাফিজকে নোটিশ দিলেও কোনো কর পরিশোধ করেননি হাফিজ।

এফবিআর-এর এক কর্মকর্তা জানান, প্রায় ৪ দশমিক ২ মিলিয়ন রুপির কর ফাঁকি দিয়েছেন হাফিজ। ফলে তার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। কর পরিশোধ না করলে হাফিজকে গ্রেফতার করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, মিসবাহ উল হকের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে এফবিআর। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন মিসবাহ উল হক। সূত্র : দ্য নিউজ ট্রাইব

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।