ফ্রেঞ্চ ওপেন থেকে নাদালের বিদায়
ক্লে কোর্টের রাজা নাদালের জন্য যে অঘটন অপেক্ষা করছিলো তা হয়তো জানতো না নাদাল ভক্তরা। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
এবারের ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হন আসরের দুই ফেভারিট তারকা নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। ম্যাচটি তাই উপভোগ করতে এদিন পুরো রোলা গ্যাঁরোর দর্শকরা উৎসুক হয়ে থাকেন। আসরের ৯ বারের চ্যাম্পিয়ন নাদালকে ৭-৫, ৬-৩ ও ৬-১ গেমে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠেন বিশ্বসেরা তারকা জোকো।
২৯তম জন্মদিনে মাঠে নামা স্প্যানিশ নাদালের এটি গত ছয় বছরের মধ্যে প্রথম এবং রোলাঁ গাঁরোয় ৭২ ম্যাচে মাত্র দ্বিতীয় হার। আগের হারটি ২০০৯ সালের চতুর্থ রাউন্ডে সুইডেনের রবিন সোল্ডালিংয়ের বিপক্ষে।
এমআর/এমএস