বাসের ধাক্কায় মাশরাফি আহত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাসের ধাক্কায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার রিকশায় চড়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময় পেছন থেকে বাসের ধাক্কায় পড়ে গিয়ে দুই হাতে ব্যথা পান তিনি।
সাংবাদিকদের তিনি জানান, রিকশা থেকে পড়ে ডান হাতের বুড়ো আঙ্গুলের নিচে সামান্য কেটে গেছে এবং বাঁ-হাতের তালুর নিচে ছিলে গেছে।
এদিকে ক্যারিয়ারে এ পর্যন্ত ছয়বার তার হাটুতে অস্ত্রপচার করা হয়েছে। ইনজুরি প্রিয় মাশরাফির আহত হওয়ার সংবাদ শুনে সতীর্থ, কোচ কর্মকর্তারা সকলেই ঘাবড়ে যান। আঘাত গুরুতর নয় জেনে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
তবে বিসিবি এক কর্মকর্তা জানিয়েছেন, আঘাত তেমন গুরুতর না হলেও তাকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
ওয়ানডে এবং টি-২০তে বরাবরই বাংলাদেশ দলের বোলিং আক্রমণের নেতৃত্ব থাকে মাশরাফির হাতে। ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে তার অনুপস্থিতি বেশ বড় ধাক্কা হবে টাইগারদের জন্য।
আরটি/এএ