গুরুতর ইনজুরিতে মাহমুদুল্লাহ
অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই আঘাত বেশ গুরুতর বলে সূত্র জানিয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত রিয়াদের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ পাকিস্তানের বিপক্ষে নিজের সুনাম ধরে রাখতে পারেননি। তাই কিছুটা সমালোচনারও মুখে পড়েছিলেন। কেননা পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডেতে তিনি মাত্র ২৬ রান করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে সিরিজের প্রাক্কালে আবার নিজেকে জানান দিলেন জাতীয় দলের এই অলরাউন্ডারটি।
তবে এই ইনজুরির কারণে তার আসন্ন ভারত সিরিজও মিস হলে বড় ধরণের একটা ধাক্কা খাবে টাইগাররা এটা বলা যেতেই পারে।
এমআর/পিআর