শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় জুনের তৃতীয় সপ্তাহ হতে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। দেশের ৮টি অঞ্চলের ৬৪টি জেলার অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এ উপলক্ষে রোববার প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের সঙ্গে বাফুফের একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে বাফুফের পক্ষে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব বাদল রায় এবং ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব রিয়াজ উদ্দিন আল মামুন সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব বাদল রায় এবং ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব রিয়াজ উদ্দিন আল মামুন।
আরটি/বিএ/আরআই