জয়ে ফিরল স্পেন


প্রকাশিত: ০৯:১১ এএম, ১২ জুন ২০১৫

টানা তিনটি প্রীতি ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল স্পেন। বৃহস্পতিবার প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ২-১ গোলে হারিয়েছে স্পেন।

লিওনে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি স্পেনের। ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে তারা। কোস্টারিকাকে ১-০ গোলে এগিয়ে দেন ভেনেগাস। অবশ্য দুই মিনিট পরেই সমতায় ফেরে স্পেন।

ফ্যাব্রেগাসের সহায়তায় দলকে সমতায় ফেরান আলকাসের। ১৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ম্যাচের ৩০ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। এ গোলটি ফ্যব্রেগাস নিজেই করেন। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।