ব্রাজিল দলে ফিরলেন আলভেজ
দানিলোর পরিবর্তে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার দলে ডাক পেলেন দানি আলভেজ। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লেখাতে চলা ২৩ বছর বয়সী দানিলো ডান পায়ের গোড়ালির চোটে পড়েছেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দানিলোর কোপা আমেরিকায় আর খেলা হচ্ছে না। তার পরিবর্তে আলভেজকে দলে নেওয়া হয়েছে।
সোমবার ভোর সাড়ে তিনটায় পেরুর বিপক্ষে নিজেদের কোপা মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ-সি’তে তাদের অন্য দুই সঙ্গী কলম্বিয়া ও ভেনিজুয়েলা।
এমআর/এমএস