আগের নিয়মেই ফিফার সভাপতি নির্বাচন


প্রকাশিত: ১০:০২ এএম, ১২ জুন ২০১৫

আগের নিয়মেই আবারও নির্বাচিত হতে যাচ্ছেন ফিফার সভাপতি। তবে, পরিবর্তন আসবে কংগ্রেসের গঠনে। ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফিফার নির্বাচন।

দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে ২৯ মে অনুষ্ঠিত হয়েছিলো ফিফা নির্বাচন। সব শঙ্কাকে পেছনে ফেলে ১০৩ ভোটে আবারও, ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেপ ব্ল্যাটার। কিন্তু, নির্বাচনের মাত্র ৪ দিনের মাথায় সব ভোট না পাওয়ার কথা বলে পদত্যাগ করেন এই বর্ষীয়ান ফুটবল সংগঠক। তখন থেকে জল্পনা ছিলো কখন, কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত ফিফার ৯ম সভাপতি নির্বাচন।

স্পষ্ট কোন ঘোষণা না এলেও ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি পুরনো নিয়মেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে জুলাইয়ের বিশেষ সভায়। এই সভা থেকে নির্বাচনের স্থানের সাথে জানা যাবে প্রার্থীদের নামও।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।