ইমরুল-মমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইমরুল-মমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৪ রান। ইমরুল ২০ আর মমিনুল ১৫ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে বৃষ্টির কারণে প্রায় দুদিন ভেসে যাওয়ায় নিজেদের ইনিংসকে আর দীর্ঘায়িত করেনি বিরাট কোহলির ভারত। আগের দিনের ৬ উইকেটে ৪৬২ করা ভারত ইনিংস ঘোষণা করেছে।
ফলে চতুর্থ দিনের প্রথম সেশনের নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও ইমরুল কায়েস। খেলার শুরুতে ছয় ওভারে ২৭ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ২১ বল মোকাবেলা করে তামিম সংগ্রহ করে ১৯ রান। রবিচন্দ্রন অশ্বিনের বলে তামিম ইমকবাল স্টাম্পিং হয়ে ফিরে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান।
বৃষ্টির উৎপাতে গত তিন দিন ধরে খেলা বিঘ্নিত হলেও আজ সকাল থেকে আকাশে ঝকঝকে রোদ। তাই খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ে।
এমআর/এমএস