বৃষ্টি শেষে আবার খেলা শুরু
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলাও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিঘ্ন হয়েছে। সকালে ১২.৪ ওভার খেলা হবার পর বৃষ্টি নামে। ১৩ মিনিট খেলা বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময়ে এক উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৭৫ রান। ইমরুল কায়েস ৩৬ এবং মমিনুল ২০ রান নিয়ে ব্যাট করছে।
দিনের শুরুতেই ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে হারায় টাইগাররা। রবিচন্দ্রন অশ্বিনের বলে একটু এগিয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেন। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে তাকে স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা।
এর আগে খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করে ভারত। চতুর্থ দিন সকালে বৃষ্টিবিঘ্নিত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে আর ব্যাটিংয়ে নামেনি বিরাট কোহলিরা। আগের দিনের ৬ উইকেটে ৪৬২ করা রানেই ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম দিন বৃষ্টির কারনে খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার। দ্বিতীয় দিন কোনো বলই মাঠে গড়ায় নি। আর তৃতীয় দিন মাঠে খেলা হয় মাত্র ৪৭.৩ ওভার।
# ইমরুল-মমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদশ
আরটি/এমআর/এমএস