ইমরুলের অর্ধশত পূরণ
টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত পূরণ করলেন ইমরুল কায়েস। ৯ টি চারের সাহায্যে অর্ধশত পূরণ করলেন টাইগার এই ব্যাটসম্যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০২ রান। ইমরুল ৫৩ আর মমিনুল ২৯ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে বৃষ্টির কারণে প্রায় দুদিন ভেসে যাওয়ায় নিজেদের ইনিংসকে আর দীর্ঘায়িত করেনি বিরাট কোহলির ভারত। আগের দিনের ৬ উইকেটে ৪৬২ করা ভারত ইনিংস ঘোষণা করেছে।
ফলে চতুর্থ দিনের প্রথম সেশনের নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও ইমরুল কায়েস। খেলার শুরুতে ছয় ওভারে ২৭ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ২১ বল মোকাবেলা করে তামিম সংগ্রহ করে ১৯ রান। রবিচন্দ্রন অশ্বিনের বলে তামিম ইমকবাল স্টাম্পিং হয়ে ফিরে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান।
এমআর/এমএস