মমিনুল-মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ
চতুর্থ দিনের প্রথম সেশনে ভাল লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু হটাতই ছন্দপতন হয় টাইগারদের। রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর আগে হরবজন সিংয়ের বল তুলে খেলতে গিয়ে যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মমিনুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে তিন উইকেটে ১১০ রানে করে বাংলাদেশ তবে অপর প্রান্তে দারুন খেলতে থাকা ইমরুল তুলে নেন তার ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। ৭৫ বলে অর্ধশত পূর্ণ করেন এই ব্যাটসম্যান।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিঘ্ন হয়েছে। সকালে ১২.৪ ওভার খেলা হবার পর বৃষ্টি নামে। ১৩ মিনিট খেলা বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয়েছে। দেশের হয়ে সর্বচ্চো রানের রেকর্ড গড়তে ৭ রানের প্রয়োজন ছিল তামিমের। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হবার আগে ১৯ রান করেন এই টাইগার ব্যাটসম্যান।
রবিচন্দ্রন অশ্বিনের বলে একটু এগিয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেন। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে তাকে স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা।
এর আগে খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করে ভারত। চতুর্থ দিন সকালে বৃষ্টিবিঘ্নিত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে আর ব্যাটিংয়ে নামেনি বিরাট কোহলিরা। আগের দিনের ৬ উইকেটে ৪৬২ করা রানেই ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম দিন বৃষ্টির কারনে খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার। দ্বিতীয় দিন কোনো বলই মাঠে গড়ায় নি। আর তৃতীয় দিন মাঠে খেলা হয় মাত্র ৪৭.৩ ওভার। এদিন শিখর ধাওয়ান ১৭৩ ও মুরালি বিজয় ১৫০ এবং আজিঙ্কা রাহানে্র ৯৮ রানে ৬ উইকেটে ৪৬২ রান করে ভারত।
# শেষে আবার খেলা শুরু
# বৃষ্টি শেষে আবার খেলা শুরু
# ইমরুলের অর্ধশত পূরণ
# ইমরুল-মমিনুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদশ
# ব্যাটিংয়ে লড়াই শুরু টাইগারদের
আরটি/এমআর/এমএস