সেই উডসই এখন ১৮১ নম্বর!


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৪ জুন ২০১৫

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। এখানে কিংবদন্তী গলফার টাইগার উডস ১৮১ নম্বর! অথচ দুই বছর আগেই তিনি ছিলেন বিশ্বের এক নম্বর গলফার।

চেম্বার্স বে’তে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস ওপেন। ২০০৭-এ কোর্স খুললেও অনেকেই এখানে খেলেননি। শনিবার প্রাকটিস গ্রাউন্ডে প্রথম বারের মত এই কোর্সের চেহারা দেখেন বিশ্বের বর্তমান এক নম্বর গলফার রোরি ম্যাকিলরয়।

বর্তমান চ্যাম্পিয়ন মার্টিন কেমার, সাবেক চ্যাম্পিয়ন জাস্টিন রোজ, জর্ডান স্পিথের মত তারকারা থাকলেও মুল আকর্ষণ থাকবেন টাইগার উডসই। ১৪টি মেজর এবং ৭৯টি ট্যুর খেতাব জয়ী এই কিংবদন্তীকে দেখছেন অনেকেই ক্যারিয়ারের শেষ প্রান্তে। তার প্রাক্তন ক্যাডি স্টিভ উইলিয়ামস এই মেজরে উডসের সম্ভবনার কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘নির্দিষ্ট স্টাইল বজায় না রেখে একাধিক বার স্টাইল বদলই ওর পতনের কারন।’

আরটি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।