আউট না হওয়া একমাত্র টেস্ট ওপেনার (ভিডিও)
টেস্ট ক্রিকেট খেলেছেন, ওপেনিং-এ ব্যাট করেছেন কিন্তু কোন দিন আউট হননি! বিষয়টি অবাস্তব মনে হলেও, এমন বিরল কীর্তি স্থাপন করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান এ্যান্ডী লয়েড।
১৯৮৪ সালের ১৪ই জুন, ওয়েস্ট ইন্ডিজের সাথে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান এ্যান্ডী লয়েডের। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৬ বল খেলে ১ চারে ১০ রান নিয়ে যখন ক্রিজে; তখন উইন্ডিজ বোলার ম্যালকম মার্শালের একটি বাউন্সার এসে লাগে তার মাথায়! সাথে-সাথে শুয়ে পড়েন ক্রিজে!
গুরুতর আহত হওয়ায় বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয় তাকে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয় নি তার! শেষ পর্যন্ত প্রথম টেস্ট টাই হয়ে গেল তার জীবনের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
এমআর/আরআই