কাবাডির ফাইনালে নৌবাহিনীর মুখোমুখি বিজিবি
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মিজান ফর্টিফাইড পাম অলিন জাতীয় কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ২টি লোনাসহ ২৪-১১ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ নৌ-বাহিনী বনাম বিজিবি মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।
আরটি/একে