অলরাউন্ড পারফরমেন্স জুনিয়র স্টিভ ওয়াহ’র


প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৫ জুন ২০১৫

অনূর্ধ্ব-১৫ স্কুল জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের এক ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স দেখালেন অস্ট্রেলিয়ান স্টিভ ওয়াহ’র ছেলে অস্টিন ওয়াহ। ম্যাচে বল হাতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ৮ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করেন তিনি। তাতেই প্রতিপক্ষ নর্দান টেরিটরির বিপক্ষে গুরুত্বপূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করলো নিউ সাউথ ওয়েলস।

প্রথম ব্যাট করা নর্দান ৯২ রানে অলআউট হয়। জবাবে ৪ উইকেটে ৯৩ রান করে নিউ সাউথ ওয়েলস। নিজের পারফরমেন্সের ব্যাপারে ম্যাচ শেষে অস্টিন বলেন, ‘এমন পারফরমেন্সে আমি খুশী। উইকেট থেকে ভালো সুবিধা পেয়েছি। তাই উইকেট নিতে পেরেছি।’

ছেলের পারফরমেন্সে মুগ্ধ বাবা স্টিভও। ভালো খেলার জন্য বাবা উৎসাহও দিয়েছেন বলে জানালেন অস্টিন, ‘বাবা শুধু আমাকে বলেছে- ভালো খেলেছো আজ এবং আগের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে বলেছে।’

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।