জহির আব্বাস আইসিসির নতুন প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৫ জুন ২০১৫

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে আইসিসির বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে তাকে প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেসিডেন্ট হিসেবে ১ বছরের দায়িত্ব নিয়ে জহির আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়ায় আমি সম্মানিত বোধ করছি।’

তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের বন্ধুত্ব, সম্মান, স্বীকৃতি এবং দেশকে সেবা করার সুযোগ দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট থেকে যা নিয়েছি তা শোধ করার নয়।’

নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘আইসিসির প্রেসিডেন্ট হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ। সব আইসিসির সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে পারি।’

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।