কোপা আমেরিকা : আজ পেরুর মুখোমুখি বলিভিয়া
কোপা আমেরিকার শেষ আটের লড়াইয়ে পেরুর মুখোমুখি হবে বলিভিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে তারকাদ্যুতিতে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সবচেয়ে পিছিয়ে থাকা দুই দল।
এর আগে, কোপা আমেরিকার চলতি আসরে পেরু খেলেছে ব্রাজিল, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মতো দলের সঙ্গে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকেই শেষ আট নিশ্চিত করেছে পেরু।
অন্যদিকে বলিভিয়া খেলেছে চিলি, মেক্সিকাে এবং ইকুয়েডরের মতো দলের সঙ্গে। বলিভিয়ার গ্রুপটাও মোটামুটি কঠিনই ছিল। আজ যেই জিতুক সেমিফাইনালে তাদেরকে সম্ভবত স্বাগতিক চিলির মুখোমুখি হতে হবে!
পেরুর সামনে দীর্ঘদিন পর কোপা আমেরিকা জয়ের সুযোগ ধরা দিয়েছে। ১৯৭৫ সালের পর তারা আর কোপা জিততে পারেনি। তবে চলমান টুর্নামেন্টে আর্জেন্টিনা, ব্রাজিল আর চিলিই শীর্ষ ফেবারিট হিসেবে লড়াই করছে। তাদেরকে টপকে পেরুর সফল হওয়ার সুযোগ তেমন একটা নেই।
এসকেডি/পিআর