ধোনিকে জড়িয়ে কোহলির মন্তব্য
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে বাংলাওয়াশ থেকে রক্ষা পেলেও সিরিজ হারের লজ্জা নিয়েই দেশে ফিরতে হচ্ছে ধোনি বাহিনীকে। তবে বুধবার ম্যাচ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলির এক মন্তব্য নিয়ে হঠাৎ করেই তোলপাড় শুরু হয়ে যায় ক্রিকেট মহলে।
খেলা শুরু আগে স্টার স্পোর্টসকে দেওয়া ওই সাক্ষাৎকারে কোহলি বলেন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। যেটা মাঠে বোঝা গিয়েছে। এটা আমার আলাদা করে না বললেও চলে। যাঁরা ক্রিকেট দেখেন তারা নিশ্চয়ই যা বোঝার বুঝেছেন।
এর পরে জল্পনা ছড়িয়ে পড়ে যে, তা হলে কি বিরাট কোহলি ভারতীয় ড্রেসিংরুমে কোনও ভাঙনের ইঙ্গিত দিচ্ছেন? না কি ঘুরিয়ে ধোনির নেতৃত্বের সমালোচনা করছেন?
তবে পরে সাংবাদিক সম্মেলনে সুরেশ রায়নাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এমআর/পিআর/এসআরজে