সিরিজ হারের পর ধোনিকে নিয়ে সতীর্থদের মন্তব্য


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৫ জুন ২০১৫

সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। টাইগারদের কাছে সিরিজ হারের পর ভারতীয় সংবাদমাধ্যমের একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ ধোনি অভিমান করে অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

এর আগে হঠাৎ করেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের মাঝে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ধোনি। এবারও তেমন কিছু করবেন না এমন আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি যাই হোক, পুরনো থেকে বর্তমান, তাঁর সঙ্গে খেলা ক্রিকেটাররা কিন্তু ধোনির পাশেই দাঁড়িয়েছেন। শচীন, সৌরভ থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, সুরেশ রায়না, অশ্বিন সকলেই আছেন ধোনির পাশে।

এবার দেখে নেওয়া যাক  সিরিজ হারের পর ধোনিকে নিয়ে সতীর্থদের কিছু মন্তব্য :

সৌরভ গাঙ্গুলি : ধোনিকে ছুঁড়ে ফেলার চেষ্টা করবেন না। তাঁকে সম্মান দেওয়ার চেষ্টা করুন।

ইশান্ত শর্মা :  আপনার অধিনায়কের নাম যদি হয় মহেন্দ্র সিং ধোনি এবং তিনি যদি ২৫ তলা থেকে ঝাঁপ দিতে বলেন, তাহলে নির্দ্বিধায় আমি দু`বার না ভেবে তাই করব।

রবিন উথাপ্পা : একবার ধোনি বলেছিলেন, আমি এমন ১৪ জন খেলোয়াড় চাই যারা আমার কথায় চলন্ত ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়তে পারবে। আমি তৈরি রয়েছি।

সুরেশ রায়না : ধোনির টেস্ট অবসরের পর সুরেশ রায়না লিখেছিলেন, বীরের মতো নেতৃত্ব দিয়েছো। বীরের মতো চলে গেলে।
গতকাল টুইটারে তাঁর প্রিয় অধিনায়ককে `শ্রদ্ধা` জানিয়েছেন রায়না।

অশ্বিন :  ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। এই সময়ে আপনি আপনার নেতাকে সমর্থন করবেন না তো কখন করবেন? আমার অধিনায়ক যদি আমাকে মাঠে প্রাণত্যাগ করতে বলেন, আমি তাই কবর।

অজিঙ্ক রাহানে : আমার কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনির অবদান অনেক। আমাকে সফল হতে সাহায্য করেছেন তিনি।

রাহুল দ্রাবিড় : ধোনির নেতৃত্বে খেলা উপভোগ করেছি। খুব সহজভাবে নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

শচীন টেন্ডুলকার :  যে ক`জন অধিনায়কের নেতৃত্বে খেলেছি, ধোনি তাঁদের মধ্যে সেরা।

এমআর/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।