ভাস্কো দা গামায় যোগ দিলেন রোনালদিনহো


প্রকাশিত: ১০:১১ এএম, ২৫ জুন ২০১৫

মেক্সিকোর কুয়েরেতারো ছেড়ে নিজ দেশের ক্লাবে ফিরছেন দুইবারের ফিফা বিশ্ব সেরা খেলোয়াড় রোনালদিনহো। ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামায় যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান।

মেক্সিকোর কুয়েরেতারো ক্লাবের সাথে চুক্তি শেষ হবার ফলে রোনালদিনহো সব ধরনের চুক্তির বাইরে ছিলেন। দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই রোনলদিনহো মেক্সিকান ক্লাব থেকে মুক্ত হয়েছেন বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

ভাস্কো তাদের টুইটারে জানিয়েছে ৩৫ বছর বয়সী রোনালদিনহো চারবারের  চ্যাম্পিয়ন ক্লাব প্রেসিডেন্ট ইউরিকো মিরান্ডাকে চুক্তি নিয়ে আগ্রহের বিষয়টি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে।

মিরান্ডাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরাও বিষয়টি নিয়ে অনেকখানি এগিয়ে গিয়েছি। কার্যত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে আছি।

গত সেপ্টেম্বরে লিগা এমএক্স ক্লাব কুয়েরেতারোতে যোগ দেবার পরে রোনালদিনহো ২৫ ম্যাচে ৮ গোল করেছিলেন। ভাস্কো ডা গামা ছাড়াও তুরষ্কের ক্লাব অ্যান্তালিসপোরের সাথেও তার যোগাযোগের কথা শোনা গিয়েছিল।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।