মুস্তাফিজকে নিয়ে মাঞ্জেরেকার-আতাহার তর্ক


প্রকাশিত: ১০:২৮ এএম, ২৫ জুন ২০১৫

অভিষেক ম্যাচে পাঁচ উইকেট, দ্বিতীয় ম্যাচে আরো বিধ্বংসী হয়ে নিয়েছেন ছয় উইকেট। তিন ম্যাচ সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড। তার বোলিংয়ে রীতিমতো বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ‘ওয়ান্ডার বয়’ এখন সারা বিশ্বের কাছেই বিস্ময়। তাকে নিয়ে ধারাভাষ্যকক্ষেও চলছে আলোচনা-তর্ক।

সর্বশেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের আতহার আলী ও ভারতের সঞ্জয় মাঞ্জেরেকারের মাঝে চললো তর্ক। চলতি মাসের শেষেই দেশে আসছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ফর্মে থাকা বিধ্বংসী এবি ডি ভিলিয়ার্সের সামনে পড়তে হবে মুস্তাফিজকে। সেই প্রসঙ্গ তুলে কথা মুস্তাফিজকে কটাক্ষ করে সঞ্জয় মাঞ্জেরেকার বলেন, ‘সামনের সিরিজেই এবি আর মুস্তাফিজ মুখোমুখি হবেন। দারুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। এবি হয়তো প্রথম বলটাই রিভার্স প্যাডেল সুইপ করে বসবে।’ এই কথা শোনার পর তাৎক্ষনিক ভাবে উল্টো গুগলি দেন আতহার আলী। বলেন, ‘আর হয়তো সেটা করতে গিয়ে মিস করবেন আর বলটা স্ট্যাম্পে আঘাত হানবে!’

এর আগেও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাগযুদ্ধে নেমেছিলেন তারা।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।